ঠেকুয়া (Thekua recipe in bengali)

Shampa Banerjee @Parboni
#১লাফেব্রুয়ারি
এই প্রতিযোগিতার জন্য ঠেকুয়া বানালাম। ছটপুজোর জন্য বানানো হয় এই খাস্তা ভাজা মিষ্টি।
ঠেকুয়া (Thekua recipe in bengali)
#১লাফেব্রুয়ারি
এই প্রতিযোগিতার জন্য ঠেকুয়া বানালাম। ছটপুজোর জন্য বানানো হয় এই খাস্তা ভাজা মিষ্টি।
রান্নার নির্দেশ
- 1
জল অল্প গরম করে চিনি, গুড় মিশিয়ে নিন। ঠান্ডা করে নিন। কিছুটা চিনি দানা রাখবেন আলাদা করে।
- 2
একটা পাত্রে আটা, ময়দা, সুজি, মিশিয়ে নিন। ঘি দিয়ে ময়ান দিন। ভাল করে মিশিয়ে নিন যেন মুঠি করা যায়। নারকেল, কাজু, কিশমিশ, মৌরি, এলাচ গুঁড়ো মেশান।
- 3
গুড়ের মিশ্রন দিয়ে শক্ত করে মাখুন। ঢাকা দিয়ে ২০ মিনিট রেখে দিন।
- 4
লেচি কেটে নিন। ঠেকুয়ার আকৃতি করুন। নকশা করুন।
- 5
তেল গরম করে নিন। অল্প আঁচে ভেজে নিন। অল্প রঙ ধরলেই তুলে নিন। তোলার পরে আরো গাড় রঙ হয়ে যাবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14077769












মন্তব্যগুলি