ইন্ডিয়ান স্টাইল চিকেন স্প্যাগেটি পাস্তা (Indian style chicken spaghetti pasta recipe in bengali)

Swati Ganguly Chatterjee @Swatirrannaghor_2021
পাস্তা ইতালি খুব জনপ্রিয় একটি খাবার। ছোট থেকে বড় সকলের খুব পছন্দের একটি খাবার। অনেক রকম সব্জি ,সস ও চিকেন দিয়ে বানানো এই পদটি ওয়ান পট মিল হিসাবে দারুণ লাগে।
ইন্ডিয়ান স্টাইল চিকেন স্প্যাগেটি পাস্তা (Indian style chicken spaghetti pasta recipe in bengali)
পাস্তা ইতালি খুব জনপ্রিয় একটি খাবার। ছোট থেকে বড় সকলের খুব পছন্দের একটি খাবার। অনেক রকম সব্জি ,সস ও চিকেন দিয়ে বানানো এই পদটি ওয়ান পট মিল হিসাবে দারুণ লাগে।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে হোয়াইট সসের সব উপকরণ মিশিয়ে সস বানিয়ে নিতে হবে,খুব বেশি ঘন বা পাতলা হবে না সস।
- 2
এরপর কড়াই এ তেল গরম করে,রসুন ও পেঁয়াজ দিয়ে ভাজতে হবে।এরপর সব সব্জি, কর্ণ,মাশরুম ও চিকেন দিয়ে ভাল করে ভেজে নিতে হবে।এবার ওতে সব সস, লঙ্কা গুঁড়ো,সেদ্ধ স্প্যাগেটি পাস্তা, আন্দাজ মত নুন ও চিনি দিয়ে মিশিয়ে নিতে হবে।
- 3
শেষে হোয়াইট সস,চিলি ফ্লেকস,গোলমরিচ গুঁড়ো,দিয়ে ভাল করে মিশিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14122302

মন্তব্যগুলি (19)