ভেজ কর্ন স্যুপ (veg corn soup recipe in Bengali)
#শীতকালীনস্যুপ
ভেজ কর্ন স্যুপ (veg corn soup recipe in Bengali)
#শীতকালীনস্যুপ
রান্নার নির্দেশ
- 1
আমি কর্নফ্লাওয়ার জলেগুলে নিয়েছি,বাকি সবজি গুলো এভাবে কেটেছি।
- 2
কড়াইতে তেল দিয়ে একে একে আদা,রসুন,পেঁয়াজ, কর্ন এবং বাকি সবজি গুলো হালকা করে ভেজে নিয়েছি। 100 গ্রাম সুইট কর্ন এর হাফ সব সবজির সঙ্গে ভেজেছি বাকি হাফ পেস্ট বানিয়ে রেখেছি।
- 3
সবজি গুলো হালকা করে ভাজা হলে,কর্ন এর পেস্টটা তাতে ঢেলে দিয়েছি এবং ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস কম আঁচ করে ভেজে নিয়েছি।এই সময় আমি লবণ দিয়েছি।
- 4
ভালো করে ভাজবার পর ওতে 400ml er মত জল দিয়ে ঢেকে ফুটিয়ে নিয়েছি।
- 5
পাঁচ মিনিট ফোটানোর পর ওতে কর্নফ্লাওয়ার গুলে রাখা জলটা দিয়েছি।এখানে খেয়াল রাখতে হবে যাতে কর্নফ্লাওয়ারে কোনো দানা বেঁধে না থাকে। এই সময় একটু ভিনিগার দেওয়া যেতে পারে আমি দি নি। আমি এখানে ধনেপাতা দিয়েছি। এবার আরো দু মিনিট ফুটিয়ে গ্যাস টা বনধ করে দিয়েছি।
- 6
এবারে গ্যাস থেকে নামিয়ে গোলমরিচ গুঁড়ো দিয়ে গরম গরম পরবেশন করে দিন। এতে বাটার ও দিতে পারেন। খুব স্বাস্থ্যকর, সুস্বাদু এবং এই শীতে উপযুক্ত খাদ্য হলো এই ভেজ কর্ন স্যুপ। আপনারা সবজি কম বেশিও করতে পারেন। বানিয়ে ফেলুন চট জলদি।আর আমাকে জানান কেমন লাগলো। ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes














মন্তব্যগুলি (3)