বেগুন চটপটা (begun chotpota recipe in bengali)

Sutapa Datta @cook_26614298
বেগুন চটপটা (begun chotpota recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
কড়াইতে তেল গরম করে আস্ত জিরা ফোড়ন দেব তারপর বেগুন দিয়ে দেবো টমাটো আর ধনেপাতা বাদে সমস্ত সবজি দিয়ে দেবো এবার ভাল করে নাড়তে থাকবো।
- 2
এরপর ওতে হলুদ গুঁড়ো নুন দিয়ে ভালো করে ভাজব তারপর ভালো করে ভাজা হয়ে গেলে টমেটো দিয়ে দেবো এরপর ওতে জিরেগুঁড়ো ধনেগুঁড়ো লঙ্কাগুঁড়ো দিয়ে দেবো।এতে এক ফোটাও জল দেবো না। ভাল করে মশলা কষে গেলে ওতে আমচুর পাউডার 1 চামচ দিয়ে দেব স্বাদমতো চিনি দেবো ভাল করে মাখা মাখা হয়ে গেলে গরম মসলা দিয়ে দেব।
- 3
গ্যাস বন্ধ করে সবজি একটি পাত্রে নামিয়ে নেব এবং সাজানোর জন্য ওপর থেকে ধনেপাতা আর কাঁচালঙ্কা এড করবো। এই সবজিটি রুটির সাথে খেতে ভীষন চটপটা লাগে।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14129591












মন্তব্যগুলি (6)