ভেজ পকোড়া (veg pakora recipe in Bengali)

#শীতকালীনস্ন্যাক্স
শীতের সন্ধ্যায় এক কাপ গরম চা আর সাথে ভেজ পকোড়া হলে সন্ধ্যার আমেজ আরো জমে ওঠে।
ভেজ পকোড়া (veg pakora recipe in Bengali)
#শীতকালীনস্ন্যাক্স
শীতের সন্ধ্যায় এক কাপ গরম চা আর সাথে ভেজ পকোড়া হলে সন্ধ্যার আমেজ আরো জমে ওঠে।
রান্নার নির্দেশ
- 1
কেটে রাখা বাঁধাকপি, ফুলকপি,ক্যাপ্সিকাম,গাজর এক চামচ লবণ দিয়ে মেখে ২০ মিনিট রাখতে হবে।
- 2
সেদ্ধ করা আলু গ্রেটারে গ্রেড করে নিতে হবে।
- 3
লবণ দিয়ে মেখে রাখা সবজিগুলো ২০ মিনিট পর ভালো করে চিপে একটি মিক্সিং বলে তুলে নিয়ে তার মধ্যে কুচি করা পেঁয়াজ, গ্রেট করে রাখা আলু, লঙ্কা, ধনেপাতা কুচি,ভেজে রাখা বাদাম, কুচি করেরাখানারকেল,চিনি,নুন,হলুদ,সবুদানা, বেসন, ও চালের গুঁড়ো দিয়ে ভাল করে মেখে নিতে হবে।
- 4
কড়াইতে তেল গরম করে ছোট ছোট করে পকোড়া ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভাজতে হবে।
- 5
আর একটু স্বাদ বাড়ানোর জন্য পকোড়ার উপরে একটু বিটনুন ও চাটমসলা ছড়িয়ে পরিবেশন করা যেতে পারে।
Keywords
Similar Recipes
More Recipes








মন্তব্যগুলি (8)