ম্যারা পিঠা

#পিঠা
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বিখ্যাত পিঠা ম্যারা পিঠা বা ছাইন্না পিঠার রেসিপি আজ শেয়ার করবো। খুব সহজ আর কম উপকরণ দিয়েই এই পিঠা খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায়।
ম্যারা পিঠা
#পিঠা
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বিখ্যাত পিঠা ম্যারা পিঠা বা ছাইন্না পিঠার রেসিপি আজ শেয়ার করবো। খুব সহজ আর কম উপকরণ দিয়েই এই পিঠা খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায়।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে শুকনো চালের গুঁড়া টা আমি একটি প্যানে অল্প আঁচে ৫মিনিট নেড়েচেড়ে পেলে নিবো,খেয়াল রাখতে হবে যেনো চালের গুঁড়া লালচে না হয়ে যায়।
- 2
এবারে একটি হাঁড়িতে ৩কাপ পানি দিয়ে তাতে লবণ দিয়ে পানি টা ফুটিয়ে নিবো।পানি ফুটে গেলে চালের গুঁড়া টা দিয়ে ঢাকনা দিয়ে ২মিনিট রাখবো,২নমিনিট পরে ঢাকনা তুলে নেড়েচেড়ে পিঠার কাই করে নিবো।যদি কাই যে আরো পানির প্রয়োজন হয়,তবে গরম পানি দেয়া যাবে।এবারে কাই টান নামিয়ে ঠান্ডা করে নিবো। এবং কাই ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে মতে মেখে সামান্য তেল দিয়ে মেখে সুন্দর পিঠার ডো বানিয়ে নিবো, এবং তা থেকে মর্যাদা পিঠা হাতের তালু দিয়ে গোল গোল করে বানিয়ে নিবো।
- 3
এবারে পিঠা গুলো তৈরি হয়ে গেলে একটি রাইস কুকারের মধ্যে তিন ভাগ পানি গরম করে নিবো, এবং রাইস কুকারের ছিদ্র যুক্ত বাটিতে পিঠা গুলো বসিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে মাংস দিবো ২০ মিনিট।
- 4
সবশেষে পিঠা গুলো সাজিয়ে পরিবেশন করবো।
Keywords
Similar Recipes
More Recipes








মন্তব্যগুলি