টমেটো রসম(tomato rasam recipe in bengali)

টমেটো রসম(tomato rasam recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে জীরে ও গোলমরিচ গুঁড়া করে নিতে হবে হামল দিস্তায়।
- 2
এরপর লঙ্কা, রসুন,আদা,ও একটি ডাঁটি থেকে কারিপাতা নিয়ে কুঁচি করে নিতে হবে।
- 3
এরপর তেঁতুল মাখা এক বাটি জলে গুলে নিতে হবে।জল থেকে
তেঁতুলের বাকি অংশ ফেলে দিতে হবে। টমেটো গুলো ভালো করে ধুয়ে কেটে নিতে হবে। - 4
এরপর তেঁতুল জলে টমেটো গুলো দিয়ে ভালো করে মেখে নিতে হবে। টমেটোর খোসা গুলো ফেলে দিতে হবে।
- 5
কড়াইতে ১ টেবিল চামচ সাদা তেল দিয়ে তাতে হিং,কালোসর্ষে,মেথি, শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিতে হবে। তাতে কারিপাতা দিয়ে ভেজে নিতে হবে।
- 6
তাতে টমেটো ও তেঁতুলের মিশ্রন টি ঢেলে দিতে হবে। তাতে জীরে ও গোলমরিচের গুঁড়ো টি পুরো ঢেলে দিতে হবে। তাতে পরিমান মতো নুন, ১ টেবিল চামচ চিনি, লঙ্কা গুরো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।তাতে পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নিতে হবে।এরপর নামিয়ে উপরে ধনেপাতা কুচি ছড়িয়ে গরম গরম পরিবেশ করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes















মন্তব্যগুলি (6)