মাছের পুর দিয়ে ডিমের ডেভিল (macher pur diye dimer devil recipe in bengali)

#worldeggchallenge
এমন কোনো বাঙালি খুঁজে পাওয়া যাবে না যে ডিমের ডেভিল হয়তো খান নি। বর্ষার দিনে হোক কিংবা শীতের বিকেলে চা এর সাথে এর জুড়ি মেলা ভার। সাথে চাই একটু সস বা কাসুন্দি আর স্যালাড।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে ডিম্ গুলো কে সেদ্ধ করে নিয়ে ছাড়িয়ে রাখতে হবে।
- 2
আলু এবং মাছ সেদ্ধ করে আলাদা করে রাখতে হবে।
- 3
রান্না করার পাত্রে এবার সাদা তেল দিয়ে প্রথমে গরম মসলা ফোড়ন দিতে হবে।
- 4
এবার তেলের মধ্যে একে একে পেঁয়াজ কুচি দিয়ে লাল করে ভেজে তাতে আদা বাটা এবং লঙ্কা বাটা দিতে হবে।
- 5
সমস্ত গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক এক করে দিতে হবে।
- 6
এরপর মাছ এবং আলুর মিশ্রণ মশলার ওপর ঢেলে দিতে হবে।
- 7
স্বাদানুযায়ী নুন দিয়ে খুব ভালো করে নাড়তে হবে, যাতে মিশ্রণটা টি ভালো করে মিশে যায়
- 8
এবার ডিম্ গুলো কে হাফ করে কেটে আলু এবং মাছের মিশ্রণ বা পুর দিয়ে ভালো করে গড়ে নিতে হবে ডেভিলের আকারে।
- 9
এবার বেসনের মধ্যে আন্দাজমতো জল দিয়ে ব্যাটার টি ভালো করে তৈরি করে নিতে হবে।
- 10
ব্যাটারে ডুবিয়ে ডেভিল গুলিকে ব্রেড ক্র্যাম্বস মাখিয়ে সুন্দর আকার দিতে হবে।
- 11
এবার ডুব তেলে ডেভিল গুলিকে ছেড়ে লাল করে ভেজে নিতে হবে।
- 12
মাছের পুর দিয়ে ডিমের ডেভিল গরম গরম চা এর সাথে পরিবেশন।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি