চিকেন স্যান্ডউইচ (Chicken sandwich recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চিকেন টা কে অল্প একটু জলে নুন গোলমরিচ ও একটু ভিনিগার দিয়ে প্রেসার কুকার এ 3-4 টা সিটি দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়ে, জল থেকে ছেঁকে তুলে নিয়ে কুঁচি কুঁচি করে কেটে নিতে হবে বা মিক্সার এ দিয়ে জাস্ট 1টা ঘুরিয়ে ম্যান্সড করে নিতে হবে...আর মিষ্টি কর্ন টা কে ও চিকেন এর সাথে সেদ্ধ করে নিয়ে ছেঁকে তুলে নিতে হবে.. এবার একটা বড় বাটিতে আলু সেদ্ধ টা চটকে মেখে নিয়ে তাতে একে একে পেঁয়াজ কুঁচি, ধনেপাতা কুঁচি, চিকেন সেদ্ধ কুঁচি, রসুন গ্রেট, কাঁচালঙ্কা কুঁচি, মেয়োনিজ, নুন ও গোলমরিচ গুঁড়ো দিয়ে একসাথে মিশিয়ে
- 2
স্যান্ডউইচ এর ভিতরের পুর টা রেডি করে নিতে হবে.... এবার স্যান্ডউইচ ব্রেড নিয়ে তাতে চাইলে একটু টমেটো কেচাপ লাগিয়ে নিয়ে এক সাইড এ তার উপর স্যান্ডউইচ এর পুর ভরে উপরে আর একটা ব্রেড দিয়ে চাপা দিয়ে দিতে হবে... এইভাবেই বাকি স্যান্ডউইচ গুলো আগে সাজিয়ে নিতে হবে পুর ভরে
- 3
এবার স্যান্ডউইচ মেকার অন করে তাতে বাটার লাগিয়ে নিয়ে একটা বা পাশাপাশি দুটো করে স্যান্ডউইচ রেখে উপরে আর ও একটু বাটার লাগিয়ে স্যান্ডউইচ মেকার বন্ধ করে 2-3মিনিট গ্রিল করলেই রেডি হয়ে যাবে স্যান্ডউইচ....
Made this recipe? Share a Cooksnap!
Let Sudha Chakraborty know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Keywords
Similar Recipes
More Recipes









মন্তব্যগুলি