ডালবাহার (অরহরডালের তৈরী (dal bahar recipe in Bengali)
Dipanwita Roy @cook_26622482
ডালবাহার (অরহরডালের তৈরী (dal bahar recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
উপকরন গুলো একটি পাত্রে নিয়ে নিলাম।
- 2
এবারে দুরকমের ডালকে মিশিয় নিয়ে একটি পাত্রে ধুয়ে নিতে হবে। তারপর প্রেসার কুকারে ভালোকরে সেদ্ধ করে নিতে হবে।
- 3
এবারে ফোড়ন দেবার জন্য একটি কড়া বসিয়ে তাতে তেল দিতে হবে ২ চামচ, তারপর শুকনো লঙ্কা, সাদা জিরে ও গোলমরিচ দিতে হবে । এবারে পেয়াজ কুচি ও টমেটো দিয়ে নারাচাড়া করতে হবে।
- 4
ফোড়ন ভাজা হলে ডাল দিতে হবে । ডাল ফুটে উঠলে তাতে নুন দিতে হবে। ধনেপাতা কুচি ও স্বাদ অনুযায়ী মিষ্টি দিয়ে নামিয়ে নিতে হবে । এই ডাল টি খেতে খুব ভালো হয় । রুটির সাথে ও দারুন লাগে । একবার ট্রাই করে দেখুন ও আমাকে জানান কেমন লাগলো।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14216072








মন্তব্যগুলি