চিকেন চাঙ্গেজি (chicken changezi recipe in Bengali)

Anjana Gon @cook_27482134
#cookpadTurns4
ড্রাই ফ্রুটস দিয়ে রান্না
চিকেন চাঙ্গেজি (chicken changezi recipe in Bengali)
#cookpadTurns4
ড্রাই ফ্রুটস দিয়ে রান্না
রান্নার নির্দেশ
- 1
প্রথমে কড়াই তে একটু সাদা তেল গরম করে তাতে পেঁয়াজ, লঙ্কা,১০-১২ টা কাজু আর,৮-১০ টা আলমন্ড বাদাম, কিশমিশ হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজ একটু নরম হলে তাতে টমেটো কুচি দিয়ে দিতে হবে, কড়াই থেকে নামিয়ে ঠান্ডা করে মিক্সি তে মিহি পেস্ট করে নিতে হবে।
- 2
এবার কড়াই তে তেল দিয়ে তাতে গোটা গরম মসলা ফোঁড়ন দিতে হবে, তাতে আদা,রসুন বাটা দিন মসলা থেকে তেল বেরিয়ে এলে তাতে চিকেন টা দিয়ে একটু রং পাল্টানো অবধি ভাজতে হবে এবার তাতে নুন,হলুদ ও লঙ্কা গুঁড়ো দিন ।
- 3
এতে এবার ফেটানো দই ও মশলার পেস্ট টা মেশান,অল্প গরম জল দিয়ে এবার ঢাকা দিন মাঝে নেড়ে দেবেন। সেদ্ধ হয়ে ঝোল গাঢ় হলে কসুরি মেথি আর ধনে পাতা দিয়ে নামিয়ে নিলেই তৈরি চিকেন চাঙ্গেজি।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14220459







মন্তব্যগুলি