গোয়ান প্রন কারি (Goan prawn curry recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চিংড়ি মাছ গুলো ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে।
- 2
এরপর সমস্ত শুকনো মশলা (ধনে,জীরে, গোলমরিচ, রসুন কোয়া, কাশ্মীরি লাল লঙ্কা গোটা) একসাথে মিক্সারে চালিয়ে একটি মিশ্রন তৈরী করে নিতে হবে।
- 3
এরপর কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে একটু বাদামী রং ধরলে তখন আদা কুচি টা দিতে হবে,অল্প ভাজা হলে তাতে মশলার মিশ্রণ টি দিয়ে দিতে হবে।এরপর চিংড়ি মাছ গুলো ছেড়ে দিতে হবে, কিছুক্ষণ কষিয়ে এর মধ্যে তেঁতুলের ক্বাথ আর নারকেলের দুধটা দিয়ে দিতে হবে। পরিমানমত নুন দিতে হবে।এরপর কিছুক্ষন ঢাকা দিয়ে রান্না করতে হবে। নামানোর আগে কারিপাতা দিয়ে নামিয়ে নিতে হবে।গরম সাদা ভাতের সাথে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14221813




মন্তব্যগুলি (4)