চিকেন স্টেক উইথ হার্ব রাইস এন্ড সস (Chicken steak with herb rice and sauce recipe in Bengali)

এটি একটি কন্টিনেন্টাল রেসিপি । সম্পূর্ণ ঘরোয়া অথচ রেস্টুরেন্ট স্টাইল স্বাদের এই রান্নাটি একবার খেলে আপনি র বাইরে এই পদ টি কিনে খেতে চাইবেন না। খুব ই স্বাস্থ্যকর এবং সুস্বাদু এই পদটি একবার অন্তত বাড়িতে চেষ্টা করে দেখতে পারেন।
চিকেন স্টেক উইথ হার্ব রাইস এন্ড সস (Chicken steak with herb rice and sauce recipe in Bengali)
এটি একটি কন্টিনেন্টাল রেসিপি । সম্পূর্ণ ঘরোয়া অথচ রেস্টুরেন্ট স্টাইল স্বাদের এই রান্নাটি একবার খেলে আপনি র বাইরে এই পদ টি কিনে খেতে চাইবেন না। খুব ই স্বাস্থ্যকর এবং সুস্বাদু এই পদটি একবার অন্তত বাড়িতে চেষ্টা করে দেখতে পারেন।
রান্নার নির্দেশ
- 1
চিকেন ম্যারিনেশন এর জন্য প্রথমে একটা বাটিতে রসুন কুচি ১ টেবিল চামচ, ১ টেবিল চামচ চিলি ফ্লেক্স, ২টেবিল চামচ সাদা তেল,২ টেবিল চামচ সোয়া সস,২ টেবিল চামচ মিক্সড হার্বস,লবণ স্বাদ অনুযায়ী নিয়ে ভালো করে মিশিয়ে একটা সস বানিয়ে যাতে হবে।
- 2
এরপর চিকেন ব্রেস্ট পিস গুলো কে ছুরি দিয়ে হালকা করে কেটে ম্যারিনেশন এর জন্য বানানো সস দিয়ে ভালো করে ম্যারিনেড করে ফ্রিজ এ ২ ঘন্টার জন্য রেখে দিতে হবে
- 3
চিকেন যত সময়ে ম্যারিনেড হবে সেই সময়ে আমরা কেটে রাখা সব্জিগুলি আলাদা আলাদা করে ভেজে নেব।
- 4
সবজি ভাজার জন্য কড়াই গরম করে তাতে ১ টেবিল চামচ মাখন দিয়ে এক এক করে কেটে রাখা সবজি গুলো ঢাকা দিয়ে ভেজে নেবো। এমন ভাবে সবজি গুলো ভাজে হবে যাতে সবজি গুলো সিদ্ধ হয় কিন্তু কড়া ভাজা না হয়
- 5
সস বানানোর জন্য :
একটি নন স্টিক প্যান গরম করে তাতে পরিমান মতো সাদা তেল দিতে হব। তেল গরম হলে তাতে পিঁয়াজ কুচি দিয়ে ভাজতে হবে, পিঁয়াজ হালকা গোলাপি রং ধারণ করলে তাতে ১ টেবিল চামচ রসুন কুচি,১ টেবিল চামচ চিলি ফ্লেক্স, ১ টেবিল চামচ গোল মরিচের গুঁড়ো দিয়ে ১মিনিট ভেজে ৩ টেবিল চামচ সোয়া সস,১ টেবিল চামচ টমেটো সস,১ টেবিল চামচ রেড চিলি সস,১ টেবিল চামচ corn ফ্লাওয়ার গুলা জল, ১ কাপ জল মিশিয়ে ভালো করে ফুটিয়ে সস বানিয়ে নিতে হবে। নিজের পছন্দ মতো সস এর ঘনত্ব রাখবেন। - 6
চিকেন গ্রিল করার জন্য একটি নন স্টিক প্যান গরম করে তাতে ২ টেবিল চামচ সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়েনিয়ে তাতে এক এক করে ম্যারিনেড কড়া চিকেন ব্রেস্ট পিস গুলো দিয়ে গ্রিল করতে হবে। চিকেন কড়াই তে দিয়ে ম্যারিনেড করা সস ম্যারিনেশন পাত্র থেকে চামচ দিয়ে নিয়ে চিকেন এর উপর দিয়ে দিতে হবে এতে চিকেন গ্রিল হবে ভালোভাবে । ২-৩ মিনিট সময় লাগবে এক এক পিঠ গ্রিল হতে। প্যান ঢাকা দিয়ে গ্রিল করলে বেশি ভালোভাবে গ্রিল হবে।
- 7
হার্ব রাইস বানানোর জন্য
একটি কড়াই গরম করে তাতে ২ টেবিল চামচ মাখন নিয়ে গরম করে প্রথমে তাতে ২ টেবিল চামচ ধনে পাতা কুচি দিয়ে হালকা নাড়াতে হবে, ধনে পাতা হালকা ভাজা হলে তাতে কিছুটা মিক্সড হার্বস দিয়ে তারপর তাতে নুন সিদ্ধ করে রাখা বাসমতি চালের ভাত দিয়ে ভালো করে নাড়িয়ে উপর থেকে একটু মাখন আর বাকি কিছুটা মিক্সড হার্বস দিয়ে ভালো করে নাড়িয়ে নামিয়ে নিতে হবে আমাদের হার্ব রাইস - 8
এবার একটি সুন্দর প্লেট এ আমাদের বানানো হার্ব রাইস, গ্রীলড চিকেন আর সৌটেড ভেজিটেবলস গুলো সুন্দর করে সাজিয়ে, গ্রীলড চিকেনের উপর সস ঢেলে গরম গরম পরিবেশন করুন রেস্টুরেন্ট স্টাইল চিকেন স্টেক উইথ হার্ব রাইস, সস এন্ড সৌটেড ভেজিটেবলস ।
Keywords
Similar Recipes
More Recipes




















মন্তব্যগুলি (4)