চিংড়ি মাছের মালাইকারি (chingri macher malai curry recipe in Bengali)

#GA4
Week14
এই সপ্তাহের ধাঁধা থেকে "কোকোনাট মিল্ক " শব্দটি বেছে নিয়ে আমি কোকোনাট মিল্ক দিয়েএকটি অপূর্ব স্বাদের চিংড়ি মালাইকারি বানিয়েছি।
চিংড়ি মাছের মালাইকারি (chingri macher malai curry recipe in Bengali)
#GA4
Week14
এই সপ্তাহের ধাঁধা থেকে "কোকোনাট মিল্ক " শব্দটি বেছে নিয়ে আমি কোকোনাট মিল্ক দিয়েএকটি অপূর্ব স্বাদের চিংড়ি মালাইকারি বানিয়েছি।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে পরিষ্কার করে চিংড়ি মাছ ছাড়িয়ে ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে তারপর সামান্য নুন ও হলুদ গুঁড়ো মাখিয়ে রেখে দিতে হবে।
- 2
এবার কড়াইতে তেল গরম করে তাতে দারুচিনি, তেজপাতা, লবঙ্গ,এলাচ ফোঁড়ন দিয়ে সুন্দর গন্ধ বেরতে শুরু করলে তাতে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে হবে।
- 3
পেঁয়াজ হালকা ভাজা হলে আদাবাটা,কাঁচালঙ্কা বাটা এবং মেখে রাখা চিংড়ি মাছ দিয়ে ভালো করে ভাজতে হবে মিডিয়াম আঁচে।
- 4
সমস্তটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তাতে হলুদ গুঁড়ো, স্বাদমতো নুন, লঙ্কাগুঁড়ো ও জিরে বাটা দিয়ে তেল ছাড়া পর্যন্ত কষাতে হবে।
- 5
মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে অল্প করে নারকেলের দুধ দিয়ে ভালো করে চিংড়ি মাছ গুলো কষাতে হবে।
- 6
সবটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে বাকি নারকেলের দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে মিডিয়াম আঁচে রান্না করতে হবে ৭ থেকে ৮ মিনিট।
- 7
গ্রেভি ফুটে ঘন হয়ে এলে দিয়ে দিতে হবে স্বাদমতো চিনি এবং আবারো মিডিয়াম আঁচে ফোটাতে হবে ৫ মিনিট।
- 8
৫ মিনিট পর গরম মশলা গুঁড়ো ও ঘি ছড়িয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে রাখতে হবে ১০ মিনিট।
- 9
গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন অসাধারণ স্বাদের চিংড়ির মালাইকারী।
Keywords
Similar Recipes
More Recipes











মন্তব্যগুলি (2)