আলু পনিরের ডালনা(aloo paneerer dalna recipe in Bengali)
Taru @cook_27757177
আলু পনিরের ডালনা(aloo paneerer dalna recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে প্রথমে পনির ও পরে আলু লাল করে ভেজে তুলে নিতে হবে ।
- 2
একই সরষের তেলে জিরে ফোড়ন দিয়ে হালকা একটু ভেজে নিতে হবে,তারপর তাতে আদাবাটা দিয়ে হালকা মিশিয়ে তাতে টমেটো কুচি দিয়ে টমেটো নরম হওয়া পর্যন্ত কষতে হবে।
- 3
তারপর তাতে একে একে গুঁড়ো মসলা, চেরা লঙ্কা ও সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে 2মিনিট।মসলা কষে তেল ছাড়তে শুরু করলে তাতে ভেজে রাখা আলু এবং পনির দিয়ে আরো 2মিনিট কষিয়ে নিতে হবে একদম কম আঁচে।
- 4
তারপর পরিমাণমতো জল দিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে আলু সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত,ঝোলটা ঘন হয়ে এবং আলুটাও পুরোপুরি সিদ্ধ হয়ে এলে তাতে গরম মসলা গুঁড়ো ও ঘি ছড়িয়ে ভাল করে মিশিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রাখতে হবে 10 মিনিট।
- 5
দশ মিনিট পর পরিবেশন করতে হবে আলু পনিরের ডালনা।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14260250



মন্তব্যগুলি