ফ্রুট কেক (fruit cake recipe in bengali)

#CCC
ক্রিসমাস মানেই কেক খাওয়ার দিন,ছোট বড় নানা ধরনের কেকের সম্ভার বেকারি গুলোতে দেখতে পাওয়া যায়।তার মধ্যে ফ্রুট কেক সব থেকে বেশি জনপ্রিয়। ক্রিসমাস উপলক্ষে বাড়িতে ফ্রুট কেক বানিয়েছিলাম সেটার রেসিপি শেয়ার করছি।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে ড্রাই ফ্রুটস গুলো ছোট টুকরো করে কেটে ২ ঘন্টা কমলা লেবুর রসে ভিজিয়ে রেখেছি।তারপর ওগুলো কমলার রস থেকে চিপে তুলে নিয়ে ময়দা মাখিয়ে নিয়েছি।
- 2
এখন একটা পাত্রে ডিম আর ভ্যানিলা এসেন্স ভালো ভাবে ফেটিয়ে নিয়ে ওর মধ্যে গুড়ো চিনি,সাদা তেল ও কমলার রস এক এক করে মিশিয়ে ভালো ভাবে ফেটিয়ে নিতে হবে সব উপকরণ গুলো।
- 3
এখন লিকুইড উপকরণের মধ্যে ময়দা, বেকিং পাউডার ও বেকিং সোডা চেলে নিয়ে অল্প অল্প করে মিশিয়ে ভালো ভাবে একটা মসৃণ ব্যেটার তৈরি করে নিতে হবে।তারপর এর মধ্যে ড্রাই ফ্রুটস গুলো মিশিয়ে নিতে হবে।বেশি ঘন হয়ে গেলে এর মধ্যে লিকুইড দুধ মিশিয়ে নিতে হবে।
- 4
যেই পাত্রে বেক বসাবো সেটার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে প্রিহিট করে নিতে হবে ১০ মিনিট ।এখন কেক মোল্ডের মধ্যে সাদা তেল ও ময়দা মাখিয়ে ওর মধ্যে ব্যেটার আর ওপর থেকে ড্রাই ফ্রুটস ছড়িয়ে বেক করে নিতে ৪৫- ৫০ মিনিট।ঠান্ডা হলে ডি মোল্ড করে ওপর থেকে গুড়ো চিনি ছিটিয়ে সার্ভ করলেই রেডি ফ্রুট কেক
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (2)