থাই কোকোনাট মিল্ক ক্যাবেজ স্যুপ (Thai coconut milk cabbage soup recipe in Bengali)

Luna Bose @khanawithluna
থাই কোকোনাট মিল্ক ক্যাবেজ স্যুপ (Thai coconut milk cabbage soup recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
কোরানো নারকেল 1 কাপ গরম জলে ভিজিয়ে রাখুন। তারপর ছেঁকে নিয়ে নারকেলের দুধ রেডি করুন।
- 2
কড়াইয়ে তেল গরম করে বাঁধাকপি, রসুন বাটা, 1/2 চা-চামচ গোলমরিচ গুঁড়ো ও লেবুর রস দিয়ে 2 মিনিট রান্না করে তুলে নিন।
- 3
ওই কড়াইয়ে ভেজিটেবল স্টক দিন। লঙ্কা, গোল মরিচ, হলুদ, ধনে, জিরে, সরষে, দারচিনি, এলাচ গুঁড়ো, নুন ও লেমনগ্রাস মিশিয়ে দিন। রান্না করুন।
- 4
মসলা দেওয়া স্টক ফুটতে শুরু করলে বাঁধাকপি ও নারকেলের দুধ যোগ করুন। ভাল করে মিশিয়ে দিয়ে 10 মিনিট রান্না করুন। লেবু ও ধনেপাতা দিয়ে গার্নিশ করে গরম গরম পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14295651














মন্তব্যগুলি (18)