পালং পনির (palong paneer recipe in Bengali)

শীতকাল এলেই আমাদের ভাত এর বদলে রুটি, পরোটা খাবার ইচ্ছেটা বেশি হয়, তার সাথে শীতকালীন সব্জির নানা রকম পদ আমাদের মনকাড়ে, তার মধ্যে হলো এই পালং পনির, আহা কি দারুণ লাগে, এর স্বাদ। আজ আমি আপনাদের সাথে আমার তৈরি করা পালং পনিরের রেসিপি শেয়ার করছি।।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে শাক ভালো করে ধুয়ে রাখতে হবে, তারপর জলের সাথে চিনি মেশিয়ে (তাতে শাকের রং সবুজই থাকবে রান্নার পরেও) গরম করে তাতে শাক আর আন্দজ মতো কাচালংকা ভাপিয়ে নিয়ে জল ঝরিয়ে নিতে হবে । আর টম্যাটো গরম জলে সেদ্ধ করে নিতে হবে, তারপর সবকিছু ঠান্ডা হলে মিক্সিতে পেস্ট তৈরি করে নিতে হবে।
- 2
তারপর ফ্রাইপ্যানে বা কড়াই তে দু টেবিল চামচ সাদা তেল আর বাটার গরম করে তাতে, কুচোন রসুন, আদা, পেঁয়াজ, লংকা সব নেড়ে নিয়ে নুন, চিনি, জিরে গুড়ো, লংকা গুঁড়ো সামান্য জলের ছিটে দিয়ে কষিয়ে নিয়ে পালং এর পেস্ট টা ঢেলে দিয়ে পাঁচ মিনিট নেরেচেরে তাতে ফেটান টক দই দিয়ে আবার পাঁচ মিনিট নেরে নিয়ে তাতে পনির দিয়ে তিন - চার মিনিট মতো ফুটিয়ে ফ্রেশ ক্রিম দিয়ে নেরেচেরে নামিয়ে নিলেই রেডি, অসাধারণ স্বাদের পালং পনির, আমি পনির ভাজি নি, আপনারা চাইলে ভেজে নিতে পারেন, পালং পনিরে কাচা পনিরই বেশি টেস্টি লাগে খেতে ।
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি