স্ট্রবেরি চকো কেক (strawberry Choco cake recipe in Bengali)

স্ট্রবেরি চকো কেক (strawberry Choco cake recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে, সব উপকরণ সাজিয়ে নিতে হবে।
- 2
একটা মিক্সিং বাটিতে, ডিম, চিনি আর মাখন হ্যান্ড ব্লেন্ডারে অথবা হাতে দারুণ করে ফেটিয়ে নিতে হবে।
- 3
এবারে, ময়দা বেকিং পাউডার আর বেকিং সোডা সব চেলে নিয়ে ডিমের মিশ্রণে মেশাতে হবে। এবারে, 1/3 ব্যাটারে, চকোলেট এসেন্স মেশাতে হবে।
- 4
একটা বেকিং বাক্সে, বাটার পেপার লাগিয়ে মাখন লাগিয়ে দিতে হবে। ডার্ক চকোলেট একটা মাইক্রো সেফ বাটিতে নিয়ে 45 সেকেন্ড মাইক্রো করে, গলিয়ে নিতে হবে। খুব ফেটাতে হবে।
- 5
এবারে, ডার্ক চকলেট ওই 1/3 ব্যাটারে মিশিয়ে কেক মোল্ডে ঢালতে হবে। ভালো করে ট্যাপ করে দিতে হবে।
- 6
কিছু স্ট্রবেরি পাতলা করে কেটে নিতে হবে । এবারে, বাকি ব্যাটারটা ওই চকোলেট ব্যাটারের ওপর ঢেলে কাটা স্ট্রবেরি দিয়ে সাজিয়ে দিতে হবে।
- 7
ওপর থেকে কিছু, চিনি ছড়িয়ে দিতে হবে। ব্যাটার রেডি হয়ে গেলে, একটা কড়াইকে গ্যাসের ওভেনে গরম করে, কেকটা বসিয়ে দিয়ে, ঢেকে দিতে হবে। 35 মিনিট ঢিমে আছে বেক করতে হবে।
- 8
এবারে,কেকটা ঠান্ডা করে কেটে নিয়ে, স্ট্রবেরি সিরাপ, কিছু ফ্রেশ স্ট্রবেরি পুদিনা পাতা আর গুঁড়ো চিনি দিয়ে, ছবির মতো সাজিয়ে পরিবেশন করুন, স্ট্রবেরি চকো কেক।
Keywords
Similar Recipes
More Recipes






















মন্তব্যগুলি