রান্নার নির্দেশ
- 1
অড়হর ডাল 1/2ঘন্টা ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে। সব সবজি নিজের দরকার মত একটু বড় টুকরো করে কেটে নিতে হবে। ধনেপাতা কুচি করে কেটে নিতে হবে।
- 2
এবার কুকারের সব সবজি, ডাল ও প্রয়োজন মত নুন ও চিনি ও হলুদের গুঁড়া,টমেটো দিয়ে ভালোভাবে মিশিয়ে ধনেপাতা কুচি দিয়ে 3থেকে 4টি সিটি দিয়ে নামিয়ে নিতে হবে।
- 3
কড়াইতে 1চামচ ঘি গরম করে ওর মধ্যে সরষে, গোটা জিরে, কাঁচা লঙ্কা কুচি, কারিপাতা দিয়ে হালকা আঁচে একটু ভেজে নিতে হবে। ফোরন এর গন্ধ বের হলে কুকারের মধ্যে ঢেলে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
- 4
ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে বাকি ঘি ও ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিলেই তৈরি ডালমা।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14330989












মন্তব্যগুলি (2)