পর্দা বিরিয়ানি (parda biryani recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
চাল ধুয়ে কিছুক্ষন ভিজিয়ে রাখার পর ভাত রান্না করতে হবে । ভাত টা ৯০% হবে তারপর নামাতে হবে । অন্যদিকে মাংস ২ ঘন্টা দ্ই দিয়ে ম্যারিনেট করার পর রান্না করতে হবে পেয়াজ, রসুন,আদা বাটা টমেটো ও গরম মশলা, জয়িত্রী, জায়ফল দিয়ে ও একটু খোয়া ক্ষীর দিয়ে ।
- 2
এবারে একটি বড় পাত্রে বিরিয়ানী টা বানাতে হবে । একটা ডেকচি তে প্রথমে ঘী মাখিয়ে নিয়ে তারপর তাতে ভাত কিছুটা দিতে হবে । তারপর মাংস দিয়ে আবার ওপরে ভাত দিতে হবে । আর মাঝে মাঝে বেরেস্তা ছরিয়ে দিতে হবে । এমনি করে সবটা ভাত ও মাংস সাজিয়ে নিতে হবে । সব শেষে কেওড়া জল ও জাফরান দুধে ভিজিয়ে রাখা ওপরে ছড়িয়ে দিতে হবে । এবারে পাত্র টা দমে বসাতে হবে ১ ঘন্টার জন্য ।
- 3
বিরিয়ানি হয়ে গেলে নামিয়ে নিতে হবে ওভেন থেকে ।অন্যদিকে ২ কাপ আটা নিয়ে মেখে সেটা দিয়ে অনেক বড় একটা রুটি বেলে নিতে হবে। তারপর তাতে বিরিয়ানি রেখে পুরো মুড়িয়ে নিতে হবে।
- 4
এবারে নিচে একটি তাওয়া দিয়ে তার ওপর বিরিয়ানি সমেত রুটিটা রাখতে হবে ও ওপরে আর একটি ফ্রাই প্যান দিয়ে চাপা দিতে হবে। কিছুক্ষন বাদে তাওয়াটা উল্টে দিতে হবে । ২০-২৫ মিনিট পর নামিয়ে পরিবেশন করতে হবে পর্দা বিরিয়ানি ।
Keywords
Similar Recipes
More Recipes









মন্তব্যগুলি (2)