গোলাপজামুন (Gulab jamun Recipe in Bengali)
#GA4#week18
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ১ টেবিল চামচ ঘি দিয়ে ময়দা ভালো করে মোয়ান দিয়ে মেখে নিতে হবে। তারপর উষ্ণ জল দিয়ে ওই মোয়ান মাখা ময়দা মাখতে হবে।
- 2
এবার সিদ্দ রাঙা আলু, বেকিং পাউডার, ছানা, অল্প সুজি সাথে মিক্স করে ভালো করে মাখতে হবে। ময়দা মিক্সের সাথে এই রাঙ্গা আলু, ছানা, বেকিং পাউডার, সুজির মিক্সটা আবার একসঙ্গে ভালো করে ঠেসে মেখে নিতে হবে। এবার গোল গোল করে লেচি আকারে সেপ করে নিতে হবে।
- 3
এবার ওভেনে কড়াই বসিয়ে ঘি দিলাম। ঘি গরম হয়ে এলে এল। এক করে গোল লেচি গুলি ছেড়ে দিলাম। লাল করে ভেজে তুলে রাখলাম। এবার একটা বাটিতে ২ কাপ জল নিয়ে তাতে ওই ৪ কাপ চিনি দিলাম। চামচ দিয়ে নাড়তে থাকলাম। ওতে আস্ত এলাচ আর দারুচিনি দিয়ে দিলাম। এটা গোলাপজমুনের সিরা তৈরি হলো। এই সিরায় ওই ভেজে রাখা গোল লেচি গুলো চুবিয়ে রাখলাম।
- 4
ব্যাস হয়ে গেল সুস্বাদু গোলাপজামুন। গরম গরম প্লেটে সাজিয়ে পরিবেশন করলাম।
Keywords
Similar Recipes
More Recipes











মন্তব্যগুলি