মুড়ি ঘণ্ট (Muri ghonto recipe in Bengali)

বাঙালির অনবদ্য ও ঐতি্যবাহী কিছু খাবারের মধ্যে মুড়িঘণ্ট অতীব জনপ্রিয়। মুখে লেগে থাকা এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি বানিয়ে ফেললাম আজ।
মুড়ি ঘণ্ট (Muri ghonto recipe in Bengali)
বাঙালির অনবদ্য ও ঐতি্যবাহী কিছু খাবারের মধ্যে মুড়িঘণ্ট অতীব জনপ্রিয়। মুখে লেগে থাকা এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি বানিয়ে ফেললাম আজ।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাছের মাথা গুলো নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। অন্য দিকে টুকরো করে রাখা আলু নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এই সময় কাজু কিশমিশ ও ভেজে রেখেছি।
- 2
এবার গবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে ঘি মাখিয়ে রেখেছিলাম। এই চাল কে কড়াইতে তেল দিয়ে ভেজে নিয়েছি।
- 3
এবার কড়াইতে তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন, তেজ পাতা, শুকনো লঙ্কা দিয়ে পিঁয়াজ কুঁচি, আদা রসুন বাটা, টমেটো কুঁচি, কাঁচা লঙ্কা ভালো ভাবে নেড়ে চেড়ে হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়া, জিরে গুঁড়ো দিয়ে ভালো ভাবে মিশিয়ে নিয়েছি।
- 4
ভেজে রাখা আলু দিয়ে অল্প ঢেকে রান্না করে নিয়েছি। এবার ভাজা চাল দিয়ে গরম মশলা গুঁড়ো মিশিয়ে নিয়ে এক কাপ দুধ মিশিয়ে হালকা করে নেড়ে নিয়েছি।
- 5
এবার ভেজে রাখা কাজু কিশমিশ ও দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। কিছুটা হয়ে এলে মাছের মাথা গুলো হালকা ভাবে ওপরে মিশিয়ে নিয়েছি।
- 6
সব ভালো ভাবে মিশিয়ে পরিমাণ মতন নুন, চিনি দিয়ে রান্না করে নিয়েছি সব শেষে ঘি মিশিয়ে একটু ঢাকা দিয়ে রেখে গরম গরম পরিবেশন করেছি।
Keywords
Similar Recipes
More Recipes














মন্তব্যগুলি (5)