রান্নার নির্দেশ
- 1
লইটা শুঁটকি মাছ ছোট টুকরো করে কেটে নিতে হবে ও খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এবার জল ফুটিয়ে নিয়ে এর মধ্যে মাছ দিয়ে 5মিনিট ফুটিয়ে নামিয়ে জল ঝরিয়ে নিতে হবে। ও ঠান্ডা করে নিতে হবে।
- 2
কড়াইতে সরষের তেল পরিমান মত দিয়ে মাছ, অল্প নুন, হলুদ ও 1/2চামচ রসুন বাটা দিয়ে লাল করে ভেজে তুলে নিতে হবে।
- 3
এবার কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে হবে ।ভাজতে হবে ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ কুচি লাল হচ্ছে।
- 4
পেয়োজ একটু লাল হয়ে এলে এর মধ্যে সমস্ত গুঁড়া মশলা দিয়ে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষান হলে এতে ভেজে রাখা মাছ ও বাকি রসুন ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ও ঢাকা দিয়ে কষাতে হবে।
- 5
ভালোভাবে কষান হলে ও তেল উপরে ভেসে ওঠে এলে পাতিলেবুর রস ও আরও একটু কাঁচা লঙ্কা বাটা মিশিয়ে নামিয়ে নিতে হবে।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14406789












মন্তব্যগুলি