গুড়ের খুরমা বা মুরালি

#রান্না
রান্না রেসিপি তে আজ নিয়ে এলাম বাংলাদেশের গ্ৰামের মেলা,পৌষ পার্বণের অত্যন্ত জনপ্রিয় একটি রেসিপি গুড়ের খুরমা বা মুরালি। বাংলাদেশের ব্রামহনবাড়িয়া জেলার জনপ্রতি এই খাবারের রেসিপি আজ শেয়ার করবো ।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে মুরালি গুলো তৈরি করে নিবো সেজন্য একটি বোলে পরিমাণ মতো ময়দা নিয়ে তাতে স্বাদ মতো লবণ মিশিয়ে তাতে অল্প অল্প করে সয়াবিন তেল দিয়ে ময়ান দিবো, এবং তাতে কুসুম গরম পানি মিশিয়ে একটি মোটামোটি শক্ত ডো তৈরি করে নিবো।
- 2
এবারে ডো থেকে একটু মোটা টাইপের রুটি বেলে সেটা দুইভাগ করে ভাগ গুলো থেকে লম্বা লম্বা করে কেটে মুরালি তৈরি করে নিবো। এবং গুঁড়ো তেলে মচমচে ব্রাউন করে মুরালি গুলো ভেজে নিবো।
- 3
এবারে একটি হাঁড়িতে ম্যাশ বা গ্ৰেট করা গুড় দিয়ে তাতে গরম পানি দিয়ে নেড়েচেড়ে ঘন সিরা তৈরি করে নিবো। এবং সিরাতে মুরালি গুলো দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ চুলায় রেখে নাড়লো।তখন দেখবো, গুড়ের সিরা টা মুরালি সাথে লেগে মাখামাখা হয়ে গেছে তখন নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করবো দারুন মজার গুড়ের খুরমা বা মুরালি।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি