বাদামী ডিম ভুনা

চটজলদি রান্নার জন্য ডিমের জুড়ি নেই। ডিম দিয়ে যে কোন কিছুই খুব তাড়াতাড়ি রান্না করা যায়। যেহেতু পাঁচটা উপকরণের বেশী ব্যবহার করা যাবেনা আর মেহমানকে খাওয়াতে হবে তাই আমি তৈরী করেছি বাদামী ডিম ভুনা যেটা অনেকটা কোরমার স্বাদ এনে দেবে!
# ঝটপট

রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটি পাত্রে পর্যাপ্ত পানি দিয়ে ডিম দুটো সিদ্ধ বসিয়ে দিন। একই সঙ্গে আরেকটি চূলায় কড়াই বসিয়ে আধা কাপ তেল দিন। তেল গরম হলে অর্ধেক পেঁয়াজ দিয়ে বেরেস্তা তৈরী করে নিন। এবার বেরেস্তা তুলে নিন। কড়াইয়ের তেল থেকে অর্ধেক তেল তুলে নিন। এতে বাকী পেঁয়াজ কুচি দিয়ে অল্প আাঁচে ভাজতে থাকুন। এদিকে ৮-১০মিনিটের মধ্যে ডিম সিদ্ধ হয়ে গেলে খোসা ছাড়িয়ে নিন। এদিকে কড়াইয়ে পেঁয়াজ বাদামী হয়ে আসলে এতে আদা রশুন পেস্ট দিয়ে কষান ও অল্প অল্প পানি দিয়ে নাড়তে থাকুন যতক্ষন পর্যন্ত না সুন্দর গন্ধ ছড়ায়।
- 2
এবার ডিম ও স্বাদমত লবন দিয়ে ধীমা আঁচে কষান। ৩/৪ মিনিট কষানোর পরে গুঁড়া দুধ দিন ও নেড়ে সামান্য পানি দিয়ে রান্না করুন। নাড়া থামাবেন না। দরকার হলে আরেকটু পানি দিন ও নাড়ুন।
- 3
৩/৪ মিনিটের মধ্যে যখন তরকারীটি সোনালী রং ধারন করবে ও তেল উপরে উঠে আসবে তখন উপরে ঘি ছড়িয়ে দিন। একটু নেড়ে ঘি গলে গেলে বেরেস্তা ছিটিয়ে নামিয়ে নিন। গরম ভাতের সাথে পরিবেশন করুন সুস্বাদু বাদামী ডিম ভুনা!
- 4
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি