প্রিন্টেড পাটিসাপটা

#ঝটপট
ঝটপট রেসিপি তেল আমার আজকের রেসিপি প্রিন্টেড পাটিসাপটা পিঠা।শীতের সকালে বা বিকেলে পিঠার রেসিপির কোন তুলনা হয়না,তাই ঝটপট একটি দারুন পিঠার রেসিপি শেয়ার করবো আজকে।
প্রিন্টেড পাটিসাপটা
#ঝটপট
ঝটপট রেসিপি তেল আমার আজকের রেসিপি প্রিন্টেড পাটিসাপটা পিঠা।শীতের সকালে বা বিকেলে পিঠার রেসিপির কোন তুলনা হয়না,তাই ঝটপট একটি দারুন পিঠার রেসিপি শেয়ার করবো আজকে।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে সামান্য লবণ দিয়ে শুকনো চালের গুঁড়া মেখে চেলে নিবো এবং এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিবো এবং সাথে চিনি দিয়ে ভালো করে মিশিয়ে অল্প অল্প করে নরমাল টেম্পারেচারের পানি দিয়ে হাত দিয়ে মিশিয়ে একটি পাতলা ও না আবার ঘন ও না এরকম একটা ব্যাটার তৈরি করে নিবো।
- 2
এবারে ব্যাটার থেকে অর্ধেক ব্যাটার কে আলাদা তিন ভাগ করে লাল, সবুজ ও নীল ফুড কালার মিশিয়ে নিবো।
- 3
এবারে একটি ননস্টিক প্যানে ১/২ টে চামচ সয়াবিন তেল ব্রাশ করে তাতে লাল, নীল ও সবুজ কালারের ব্যাটার হাত দিয়ে পছন্দ মতো ছিটিয়ে নিয়ে ডিজাইন করে নিবো। এবং কালারফুল ছিটা গুলো হয়ে আসলে মানে রং পরিবর্তন করলেই মূল পিঠার ব্যাটার থেকে পরিমাণ মত ব্যাটার ছিটা গুলার উপরে দিয়ে প্যানহাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠা তৈরি করে নিবো।
- 4
এবারে পিঠার রং পরিবর্তন করলেই আস্তে আস্তে প্যাচিয়ে নিবো এবং দেখবো কালার ফুল ছিটা গুলো মুল পিঠায় লেগে গেছে এবং সুন্দর ডিজাইন হয়েছে। এভাবে প্রত্যকটা পিঠা তৈরি করে নিবো।
- 5
সবশেষে পিঠা গুলো সুন্দর করে সাজিয়ে অতিথি আপ্যায়নে অথবা বিকেলের নাস্তায় পরিবেশন করবো দারুন স্বাদের প্রিন্টেড পাটিসাপটা।
Keywords
Similar Recipes
More Recipes














মন্তব্যগুলি (2)