রুই মাছের মশলা ফ্রাই (Rui macher masala fry recipe in Bengali)

Sudeshna Chakraborty @cook_17062761
রুই মাছের মশলা ফ্রাই (Rui macher masala fry recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে রুই মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে রাখুন
- 2
এবার মাক্সিতে পোস্তো,সর্ষে,রসুন,কাঁচা লঙ্কা,অল্প নুন দিয়ে ভালো করে মিহি পেস্ট বানিয়ে নিন ।
- 3
এবার কড়াইতে তেল দিয়ে মাছ গুলো ভালো করে ভেজে নিন ।
- 4
মাছ ভাজার তেলে কালো জিরে ফোড়ন দিন
- 5
এবার ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে লাল করে ভাজুন,রসুন কুচি দিন,টমেটো কুচি দিয়ে ভালো করে ভাজুন ।
- 6
মশলার পেস্ট দিয়ে ভালো করে মশলা কশিয়ে ধনে পাত কুচি, ভাজা মাছ দিন ।
- 7
মাছ মশলার সঙ্গে ভালো করে মিশায়ে জল একে বারে শুকিয়ে ভাজা ভাজা হয়ে মশলা মাছের গায়ে লেগে থাকলেই রেডি রুই মাছের মশলা ফ্রাই ।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14433781









মন্তব্যগুলি (5)