মেথি পরোটা (Methi paratha recipe in Bengali)

Sarita Nath @sarita_s_cuisine
মেথি পরোটা (Methi paratha recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটি পাত্রে ময়দা নিয়ে তার মধ্যে এক এক করে জোয়ান,লবণ, চিনি, সাদা তেল, হলুদ গুঁড়ো, লঙ্কাগুঁড়ো,আদা বাটা,কাঁচালঙ্কা কুচি দিতে হবে। এগুলো সব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। এরপর কুচিয়ে রাখা মেথিশাক ময়দার মধ্যে মিশিয়ে নিতে হবে।এরপর আন্দাজমতো জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে ওই মন্ডটির গায়ে ভালো করে তেল মাখিয়ে আধা ঘন্টার জন্য ঢেকে রাখতে হবে।
- 2
এরপর ওই ময়দার মন্ডটি থেকে বড় বড় করে লেচি কেটে নেব। এবার সামান্য আটার গুরো নিয়ে ওই লেচি থেকে গোল করে পরোটার আকারে বেলে নেব।
- 3
এরপর তাওয়া গরম হলে অল্প তেল ছড়িয়ে পরোটা গুলো ভালো করে সেঁকে নিয়ে গরম গরম পরিবেশন করুন।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14456552









মন্তব্যগুলি (3)