আলু-মেথি(Aloo methi recipe in bengali)

আলু-মেথি(Aloo methi recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
মেথী শাক পরিষ্কার করে, ধুয়ে জল ঝরিয়ে নিয়ে তারপর কুচিয়ে রাখতে হবে। আলু ছোট ছোট চৌকো করে কেটে নিতে হবে। রসুন থেঁতো করে, পেঁয়াজ কুচিয়ে রাখতে হবে।
- 2
কড়াইতে তেল গরম করে জীরা ফোড়ন দিয়ে, ওতে দিতে হবে রসুন আর শুকনো লঙ্কা ।লঙ্কা ভাজা হয়ে গেলে উঠিয়ে রাখতে হবে। এবার কুচানো পেঁয়াজ ভাজতে হবে।সঙ্গে দিতে হবে লবন।পেঁয়াজের রঙ বদলে গেলে দিতে হবে হলুদ।
- 3
হলুদ একটু নেড়ে নিয়ে কড়াইতে আলু দিয়ে ভাজতে হবে।এই সময় আঁচ কম করে ভাজতে হবে।আলু আধ সেদ্ধ হয়ে গেলে কাঁচা লঙ্কা কুচি, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দুমিনিট ভাজতে হবে যাতে কাঁচা ভাব না থাকে।
- 4
এবার কড়াইতে মেথী শাক দিয়ে ওপর থেকে প্রয়োজন মতো ঢাকা চাপা দিতে হবে। দু তিন মিনিট পর শাক টা মজে গেলে ওপর থেকে টমেটো কুচি দিয়ে আবার ঢেকে দিতে হবে।শাক থেকে এবং টমেটো থেকে জল বেরিয়ে আলু ও শাক দুই ই সেদ্ধ হয়ে যাবে।জল শুকিয়ে মাখা মাখা হয়ে গেলে, একটা ভাজা শুকনো লঙ্কা গুঁড়ো করে ওপরে ছড়িয়ে দিলেই তৈরী আলু মেথী।রুটির সাথে তো বটেই, ভাত দিয়ে প্রথম পাতে খুব ই স্বাদিষ্ট লাগবে খেতে।
Similar Recipes
More Recipes















মন্তব্যগুলি (5)