এগরোল(Egg roll recipe in Bengali)

Mallika Sarkar @Iluvcooking__04
এগরোল(Egg roll recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
আটা- ময়দা নিয়ে তাতে নুন,চিনি মিশিয়ে তেল দিয়ে ময়ান করে অল্প অল্প জল দিয়ে ডো বানিয়ে তেল মেখে আধঘন্টা ঢেকে রেখে আবার হাতের তালুর সাহায্যে মেখে নেবো
- 2
পেঁয়াজ,শসা,লঙ্কা,ডিম,ধনেপাতা সব একজায়গায় করে নেবো।পেঁয়াজ -শসা নুন,লেবুর রস মাখিয়ে নেবো
- 3
এবার ময়দা থেকে লেচি কেটে একটু মোটা রুটির মতো বেলে অল্প তেল ব্রাশ করে দুপিঠ ভেজে নেবো।
- 4
একটা পাত্রে ডিম ভেঙে নুন মিশিয়ে ফেটিয়ে প্যানে তেল নিয়ে ডিম দিয়ে তারওপর সেঁকে রাখা রুটি দিয়ে এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নেবো।
- 5
নামিয়েশশা,পেঁয়াজ,বাদাম,ধনেপাতা,কাঁচালঙ্কা,সস, বিটলবন দিয়ে রোল করে কাগজে পেঁচিয়ে দিলেই এগরোল রেডি।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14535903














মন্তব্যগুলি (3)