খৈ গোলাপের মালপোয়া (khoi golaper malpoa recipe in Bengali)

Sreeparna Dey @cook_16545550
খৈ গোলাপের মালপোয়া (khoi golaper malpoa recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
খৈ মিনিট ৩ মতো জলে ভিজিয়ে রাখতে হবে
- 2
জল থেকে খৈ গুলো তুলে নিতে হবে
- 3
এলাচ গুঁড়ো করে নিতে হবে
- 4
গোলাপজামুন গুলো কাঁটা চামচ দিয়ে মেখে নিতে হবে
- 5
মাখা গোলাপজামুন এর সাথে কেশর, নুন, চিনি, ভেজানো খৈ, ময়দা, দুধ,এলাচের গুঁড়ো ভালো করে মেশাতে হবে
- 6
ভালো করে মেখে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে
- 7
কড়াইতে তেল দিতে হবে
- 8
একটা গোল হাতা দিয়ে তেলে ছেড়ে দিতে হবে গোল করে
- 9
লো আঁচে বাদামী করে দুই পিঠ ভেজে নিতে হবে
- 10
ভাজা মালপোয়া গুলো গোলাপজামুনের রসে 30 সেকেন্ড ডুবিয়ে তুলে নিতে হবে
- 11
সন্দেশ টা হাত দিয়ে গুড়িয়ে নিয়ে গোলাপজামুনের উপরে সাজিয়ে দিতে হবে
- 12
পানপাতার উপরে সাজিয়ে পরিবেশন করতে হবে
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14540930



মন্তব্যগুলি (3)