কড়াইশুঁটির ঝাল কচুরি (korai sutir jhal kochuri recipe in bengali)

#১লাফ্রেব্রুয়ারি
আমরা কড়াইশুঁটির কচুরি সাধারণত মিষ্টি মিষ্টি বানিয়ে থাকি।আমি ঝাল বানিয়েছি। আর এটা খাস্তা কচুরি খুবই মুখরোচক হয় চাটনি কিংবা সসের সাথে দারুন লাগবে খেতে।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে কড়াইশুঁটি,কাঁচালংকা,আদা বেটে নিন।
- 2
কড়াইতে তেজপাতা ও হিং ফোড়ন দিন।
- 3
এবার কড়াইশুঁটি বাটা দিয়ে ভালভাবে নাড়ুন।
- 4
স্বাদমত নুন ভাজা জিরে গুড়ো দিন। শুকনো হয়ে গেলে নামিয়ে নিন।
- 5
ময়দাতে নুন,চিনি ও বেশ অনেকটা তেল মিশিয়ে প্রয়োজনমত জল দিয়ে মেখে রেখে দিন।
- 6
ময়দা থেকে লেচি কেটে ভেতরে কড়াইশুঁটির পুর ভরে মুখ বন্ধ করে হাত দিয়ে হালকা করে চেপে দিন।
- 7
আর বেল বেন না। বেললে খাস্তা হবেন।
- 8
তেল গরম করে কচুরি ভেজে তুলে নিন।
- 9
গরম গরম সসের সাথে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (11)