কড়াইশুঁটি কচুরি (koraishuti kochuri recipe in Bengali)

Riya Samadder @cook_20259284
#১লাফেব্রুয়ারি
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটিপাত্রে ময়দা নিয়ে তাতে সামান্য পরিমাণে নুন, চিনি মিশিয়ে ৩ চামচ সাদা তেল ও জল মিশিয়ে ময়দাটাকে ভালো করে ঠেসেঠেসে মাখতে হবে। মিশ্রণটিকে প্রায় 20 থেকে 30 মিনিট রেখে দিতে হবে।
- 2
পুরের জন্য কড়াইয়ে সাদা তেল দিতে হবে। তেল গরম হলে হিং দিয়ে বাটা কড়াইশুঁটি তেলে দিন। ভাজা জিরে গুঁড়ো, মৌরি গুঁড়ো, আদা বাটা,ছাতু,নুন এবং সামান্য চিনি কড়াইয়ে দিয়ে ভাল করে নাড়াচাড়া করুন। পুর তৈরী হয়ে গেলে কড়াই থেকে নামিয়ে ঠাণ্ডা করুন
- 3
ময়দার মিশ্রণটি থেকে গোলগোল করে লেচি কাটুন। এবার লেচিগুলির মধ্যে কড়াইশুঁটির পুর ভরে সেগুলিকে গোল করে বেলুন।।
- 4
গরম-গরম পরিবেশন করুন। আলুর দাম সঙ্গে।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14553607




মন্তব্যগুলি (5)