পটেটো ব্রেড পকেট

ইভনিং স্ন্যাকস হিসেবে ঘরে থাকা পাউরুটি ও আলু দিয়ে ঝটপট একটি মুখরোচক নাস্তার রেসিপি আজ শেয়ার করবো। আশাকরি সবার ভালো লাগবে।
পটেটো ব্রেড পকেট
ইভনিং স্ন্যাকস হিসেবে ঘরে থাকা পাউরুটি ও আলু দিয়ে ঝটপট একটি মুখরোচক নাস্তার রেসিপি আজ শেয়ার করবো। আশাকরি সবার ভালো লাগবে।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে সিদ্ধ আলু গুলো গ্ৰেটার দিয়ে গ্ৰেট করে নিবো
- 2
এবারে সিদ্ধ ডিম টা ও গ্ৰেট করে নিবো
- 3
এবারে একটি কড়াইতে ১টে চামচ সয়াবিন তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি হালকা ভেজে নিবো। এবং ঠান্ডা করে নিবো।
- 4
এবারে পাঁউরুটির স্লাইস গুলো চারিদিকের কালো অংশ ছূড়ি দিয়ে কেটে নিবো।
- 5
এবং পাউরুটি গুলো বেলে নিয়ে পাতলা করে নিবো।
- 6
এবারে আলুর পুর টা তৈরি করে নিবো, সেজন্য গ্ৰেট করা আলু,ডিম এর সাথে ভেজে নেয়া পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, চাট মসলা গুঁড়া, স্বাদমতো লবণ দিয়ে ভালো করে মেখে পুর বানিয়ে নিবো।
- 7
এবারে বেলে নেয়া পাউরুটির একসাইডে আলুর পুর দিয়ে দিবো।
- 8
এবং প্যাচিয়ে আঙ্গুলে পানি নিয়ে চারিদিকে লাগিয়ে চেপে বন্ধ করে দিঢবো এবং কাটা চামচ দিয়ে চেপে চারিদিক একটু ডিজাইন করে নিবো
- 9
এবারে একটি কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে ব্রেড পকেট গুলো গুঁড়ো তেলে মচমচে করে ভেজে নিবো। মিডিয়াম আঁচে ভাবো,নাহলে পুরে যাবে।
- 10
এবং বিকেলের নাস্তায় গরম গরম পরিবেশন করবো দারুন স্বাদের মুখরোচক পটেটো ব্রেড পকেট। ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes

















মন্তব্যগুলি (2)