চিকেন পাস্তা উইথ ওয়াইট সস

#motherskitchen
পাস্তা আমার সবচেয়ে প্রিয় বিকেলের নাস্তার মধ্যে একটি। প্রায় পাস্তা দেশি বা বিদেশি স্টাইলে এক্সপেরিমেন্ট করতে থাকি। এবার এই পাস্তাটি ট্রাই করলাম প্রথম।
চিকেন পাস্তা উইথ ওয়াইট সস
#motherskitchen
পাস্তা আমার সবচেয়ে প্রিয় বিকেলের নাস্তার মধ্যে একটি। প্রায় পাস্তা দেশি বা বিদেশি স্টাইলে এক্সপেরিমেন্ট করতে থাকি। এবার এই পাস্তাটি ট্রাই করলাম প্রথম।
রান্নার নির্দেশ
- 1
একটি সস প্যানে পরিমাণ মত লবণ দিয়ে পাস্তা গুলি সেদ্ধ করে নিন ১০ মিনিটের মত
- 2
চিকেনের মাংস একটি বাটিতে সব উপাদান দিয়ে কিছুক্ষণ মেরিনেট করে রাখুন। এর পর অন্য প্যানে তেল দিয়ে মেরিনেট করা মাংস ভেজে নিন এবং কিছুক্ষণ ঢেকে দিন সেদ্ধ হওয়ার জন্য।
- 3
এবার মাংসগুলি হলে সরিয়ে রাখুন। পরিষ্কার প্যানে বাটার ও ময়দা দিয়ে কিছুক্ষণ নেড়ে নিন যাতে মিক্স হয়ে যায় ভালভাবে। এর পর দুধ ঢেলে দিন এবং একটু ঘন হওয়া পর্যন্ত নারতে থাকুন। কিছখন নারার পর চিজ দিন এবং মিক্স করুন। হয়ে গেলে পাস্তা এবং চিকেন ঢেলে দিয়ে মিক্স করুন। চাইলে এখানেই শেষ করতে পারেন এবং পাস্তা উপভোগ করতে পারেন।
- 4
পাস্তা আরও মজার করতে একটি বেকিং ট্রেতে ঢেলে উপরে চিজ দিয়ে ১৮০ ডিগ্রি টে ১০-১৫ মিনিট বেক করুন ।
Keywords
Similar Recipes
More Recipes









মন্তব্যগুলি