ভাপা পিঠা (bhapa pitha recipe in Bengali)
#Mother's Kitchen
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চালের গুড়া টার সাথে লবণ ও পানি একটু একটু করে মিক্স করবো, আর ভালো করে মিশিয়ে নিব, যখন দেখবো চালের গুড়া টা মুঠ করা যায় তখন বুঝবো আমার চাউলের গুঁড়া টা রেডি।
- 2
তারপর একটি চালনির সাহায্যে চাউলের গুঁড়া টা চেলে নিব।
- 3
এখন পাতলা কাপড়ে বা নেট নিয়ে ভিজিয়ে চিপে রাখবো, তারপর ছোট ছোট পিঠার পাত্র নিব, তারপর পাত্রের চালের গুড়া দিব এর মধ্যে নারকেল কোরা গুড় দিয়ে আবার উপরে চালের গুড়া দিব আলতো হাতে, চাপাচাপি করা যাবে না।
- 4
আমি প্রেশার কুকারের ছিটি টা খুলে নিয়ে তার মধ্যে একটা তেলের চৌংগী দিয়ে তার মধ্যে পিঠার বাটি টা দিয়ে, তারপর বাটি টা তুলে নিয়ে নেট দিয়ে মুড়িয়ে ভাপে রাখবো 3 মিনিট।
- 5
এই ভাবে খুব সহজ পদ্ধতিতে পিঠা গুলি বানিয়ে নিব। তারপর সার্ভিং ডিশে নিয়ে সাজিয়ে পরিবেশন করবো গরম গরম ভাপা পিঠা।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14567604



















মন্তব্যগুলি (5)