ছানার স্পঞ্জ রসগোল্লা 🙂

#motherskitchen
মিষ্টি খেতে এবং বানাতে খুবই ভালো লাগে।
আর "রসগোল্লা" তো অসাধারণ, বাঙালির খুবই প্রিয় মিষ্টির মধ্যে একটি হলো এই "রসগোল্লা" ।🙂
ছানার স্পঞ্জ রসগোল্লা 🙂
#motherskitchen
মিষ্টি খেতে এবং বানাতে খুবই ভালো লাগে।
আর "রসগোল্লা" তো অসাধারণ, বাঙালির খুবই প্রিয় মিষ্টির মধ্যে একটি হলো এই "রসগোল্লা" ।🙂
রান্নার নির্দেশ
- 1
প্রস্তুত প্রণালী :
প্রথমে দুধের ছানা তৈরি করতে হবে।
ছানা তৈরি করার জন্য,
একটি পাত্রে ১ লিটার দুধ দিয়ে বলক না আসা পর্যন্ত জাল করে নিতে হবে, চুলা বন্ধ করে তার মধ্যে ২ চামচ ভিনেগারের সাথে ২ চামচ পানি মিশিয়ে সেই মিশ্রন দুধের মধ্যে দিয়ে ছানা কাটাতে হবে।
ছানার পানি ঝরিয়ে তা ঠান্ডা পানিতে ধুয়ে নিয়ে ২০ মিনিটের জন্য ঝুলিয়ে রাখতে হবে।
তারপর আরেকটা পেনে ১.৫ কাপ চিনি এবং ৫ কাপ পানি, একটি এলাচ দিয়ে জাল করতে হবে। - 2
ঝড়ানো ছানা গুলো তুলে ভালো করে মথে নিতে হবে। এবার ২ চামচ ময়দা, ১ চামচ সুজি, ৩ চামচ চিনি ও সামান্য ঘি দিয়ে ভালো করে মথে ছোট ছোট আকারে গোল করে মিষ্টি তৈরি করতে হবে।
- 3
এবার ফুটন্ত চিনির পানিতে মিষ্টি গুলো ছেড়ে পেনটি ঢেকে দিতে হবে ১৫ মিনিটের জন্য।
১৫ মিনিট পর ঢাকনাটি খুলে গরম গরম ছানার স্পঞ্জ রসগোল্লা পরিবেশন করুন।
ধন্যবাদ 🙂
Keywords
Similar Recipes
More Recipes









মন্তব্যগুলি (6)