বীফ কাচ্চি বিরিয়ানী।

কাচ্চি বিরিয়ানী হচ্ছে কাঁচা মাংস দিয়ে বিরিয়ানী রান্না করা। সাধারণত খাসীর মাংস দিয়ে ই এই বিরিয়ানী রান্না করা হয়। তবে গরুর মাংস দিয়েও ভালো ই বিরিয়ানী হয়।
বীফ কাচ্চি বিরিয়ানী।
কাচ্চি বিরিয়ানী হচ্ছে কাঁচা মাংস দিয়ে বিরিয়ানী রান্না করা। সাধারণত খাসীর মাংস দিয়ে ই এই বিরিয়ানী রান্না করা হয়। তবে গরুর মাংস দিয়েও ভালো ই বিরিয়ানী হয়।
রান্নার নির্দেশ
- 1
মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিন। হাড়, চর্বি সহ মাংস নেবেন। মাংসে পেপে, আদা রসুন বাটা, সস, দই, সব গুড়া ও গোটা মশলা, ১/৩ কাপ তেল, পেঁয়াজ বেরেস্তা, লবণ ও ২ টে চা গুড়া দুধ দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে একঘন্টা রাখুন। মাঝে একবার উল্টে পাল্টে দেবেন।
- 2
আলুগুলো ছিলে ধুয়ে একটু লবণ ও কমলা রং মাখিয়ে নিন। কড়াইয়ে তেল দিয়ে আলুগুলো হালকা করে ভেজে নিন। একটি পাত্রে যথেষ্ট পানি গরম হতে দিন। এতে দুটা দারচিনি টুকরা, তিনটা এলাচ, এক চা চা শাজিরা, একটা স্টার এনিস,দুইটা তেজপাতা ও লবণ দিন একটু বেশী করে। চাল ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখুন পানিতে। আটার সাথে পানি মিশিয়ে একটা নরম ডো বানিয়ে নিন।
- 3
পানি ফুটে উঠলে এতে চাল দিয়ে দিন। চাল ৪০-৬০% রান্না করতে হবে তাই ভালো করে ফুটে উঠলেই দু এক মিনিট নেড়ে পানি ঝরিয়ে ফেলবেন একটি বড় ঝাঁঝরি তে নিয়ে। ভাতগুলো ছড়িয়ে দেবেন। মাঢ় ফেলবেন না, পরে লাগবে।এবার রান্না করার পাত্রে প্রথমে ২ টে চা ঘি দিন।
- 4
ঘিয়ের উপরে ম্যারিনেটেড মাংস বিছিয়ে দিন। তার উপরে ভাজা আলু, বেরেস্তা,বাদাম ও আলু বোখারা ছড়িয়ে দিন। ১ টে চা কেওড়া জল ছিটিয়ে দিন।
- 5
মাংসের উপরে অর্ধেক ভাত বিছিয়ে দিন। একটা বাটিতে এককাপ মাঢ় নিন। তাতে ১/৩ কাপ তেল, আধা কাপ গুড়া দুধ, আধা কাপ ঘি, সামান্য রং ও ২ টে চা কেওড়া জল দিয়ে ভালো করে মিশিয়ে নিন। ভাতের উপর বেরেস্তা, বাদাম, আলু বোখারা দিয়ে ঘি তেলের মিশ্রন কিছুটা দিন।
- 6
এর উপর বাকি ভাত বিছিয়ে তার উপর বাদাম, বেরেস্তা, আলু বোখারা ও দুধ ঘিয়ের মিশ্রণ ছড়িয়ে দিন। এরপর ডেকচির কিনারে আটার ডো টা বসিয়ে তার উপর ঢাকনা দিয়ে ভালো করে চেপে দিন যেন কোন বাষ্প বের হতে না পারে।
- 7
ডেকচি চূলায় বসিয়ে হাই হীটে পনেরো মিনিট জ্বাল দিন।এবার চূলায় ডেকচীর নীচে একটা তাওয়া বসিয়ে পাঁচ মিনিট হাই হীটে গরমকরে নিন। এবার লো মিডিয়াম হীটে এক ঘন্টা রান্না করুন। পাঁচ দশ মিনিট বেশী রাখতে পারেন কোন সন্দেহ থাকলে। এবার সাবধানে আটার সিল সরিয়ে ঢাকনা খুলে একটা খুন্তি দিয়ে একেবারে নীচ থেকে মাংস তুলে চেক করে নিন। সাধারণত এই সময়ের মধ্যেই সিদ্ধ হয়ে যায়। না হলে আরও পাঁচ মিনিট ঢাকনা বন্ধ করে আরও ধীমা আঁচে রাখতে পারেন চূলায়। ব্যাস তৈরী হয়ে গেল রাজকীয় খানা কাচ্চি বিরিয়ানী!
- 8
Keywords
Similar Recipes
More Recipes



























মন্তব্যগুলি