টক ঝাল বেগুন বাসন্তি

#ফাল্গুন
বেগুন খুব পছন্দের,আর তাই বেগুন দিয়ে নানারকম এক্সপেরিমেন্ট করি আজ সেরকমি একটি রেসিপি শেয়ার করবো,টক ঝাল বেগুন বাসন্তি।বসন্তের প্রথম দিনে গরম ভাতের সাথে সবাই ট্রাই করে দেখবেন অনুরোধ রইলো, অসাধারণ স্বাদের একটি ডিশ।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে বেগুনের পিস গুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে হলুদ গুঁড়া ও লবণ মাখিয়ে তেলে এপিঠ ওপিঠ করে ভেজে নিবো,তবে পুরোপুরি সিদ্ধ হওয়ার মতো ভাজবোনা,হালকা ভাজবো।
- 2
এবারে একটি কড়াইতে ৩টে চামচ সরিষার তেল গরম করে তাতে গোটা জিরা ফোরাম দিবো, এবং পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিবো
- 3
এবারে টকদই, পোস্ত বাটা,তেঁতুলের টক,চিনি,লাল মরিচের গুঁড়া ও হলুদ গুঁড়া একসাথে সামান্য পানি দিয়ে পেষ্ট করে পেঁয়াজ এর মধ্যে দিয়ে নেড়েচেড়ে নিবো।মসলাটা ভালো করে কষিয়ে নিবো।
- 4
মসলা কষে গেলে ভেজে নেয়া বেগুনের টুকরা গুলো দিয়ে এপিঠ ওপিঠ নেড়েচেড়ে নিবো, কাঁচামরিচ ফালি গুলো দিয়ে দিবো।ঢাকনা দিয়ে ৫ মিনিট এপিঠ ও ৫মিনিট ওপিঠ মোট ১০ মিনিট মৃদু আঁচে রান্না করবো।
- 5
১০ মিনিট পর মাখামাখা হয়ে গেলে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করবো অসাধারণ স্বাদের টক ঝাল বেগুন বাসন্তি। ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (4)