দুধ লাউ

Tasnuva lslam Tithi @Tasnuva28
#ফাল্গুন
গ্ৰাম বাংলার ঐতিহ্যবাহী একটি মিষ্টি খাবার হলো দুধ লাউ।
দুধ লাউ
#ফাল্গুন
গ্ৰাম বাংলার ঐতিহ্যবাহী একটি মিষ্টি খাবার হলো দুধ লাউ।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে লাউ মিহি কুচি করে নিবো এবং একটি ননস্টিক ফ্রাইপ্যানে ঘি গরম করে তাতে লাউ কুচি ভালো করে ভেজে নিবো। এবং দেয় লিটার দুধ জ্বাল দিয়ে ঘন করে অর্ধেক করে নিবো। গোটা গরম মসলা তেজপাতা দারুচিনি এলাচ লবঙ্গ দিয়ে নেড়েচেড়ে নিবো।
- 2
এবারে একটু জাফরান ফুড কালার দিয়ে দিবো,একটু ফুটে উঠলে চিনি দিয়ে অনবরত নেড়ে চিনি গলে গেলে ভাজা লাউ কুচি দিয়ে ৫ মিনিট রান্না করবো,এর মধ্যেই লাউ সিদ্ধ হয়ে যাবে। এবং ঘন হয়ে এলে নামিয়ে নিবো।
- 3
সবশেষে ঠান্ডা করে চাইলে ফ্রীজে রেখে ঠান্ডা করে পছন্দ মতো সাজিয়ে উপরে শুকনো জাফরান,ও পেস্তা ও কাজু কুচি ছড়িয়ে পরিবেশন করবো দারুন স্বাদের দেশীয় ঐতিহ্য বাহী মিষ্টান্ন খাবার দুধ লাউ। ধন্যবাদ
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14554093






মন্তব্যগুলি (3)