পাখির বাসায় পায়েস 😋

#motherskitchen
পায়েস আর সেমাই তো প্রায় সময়ই খাই, পাখির বাসায় পায়েস সাজিয়ে খেতে ও দেখতে খুবই সুন্দর হয়। 🙂
পাখির বাসায় পায়েস 😋
#motherskitchen
পায়েস আর সেমাই তো প্রায় সময়ই খাই, পাখির বাসায় পায়েস সাজিয়ে খেতে ও দেখতে খুবই সুন্দর হয়। 🙂
রান্নার নির্দেশ
- 1
প্রস্তুত প্রণালী :
প্রথমে পায়েস তৈরি করতে হবে।
একটি পাত্রে ঘন দুধ দিয়ে গরম করে তাতে চিনিগুড়া চাল দিয়ে জাল করে নিতে হবে। এর পর চাল গুলো ফুটে উঠলে এক কাপ কনডেন্স মিল্ক ও স্বাদ মতো চিনি দিয়ে রান্না করে নামিয়ে ঠান্ডা করতে হবে। - 2
এবার
একটি পেনে ঘি গরম করে সেমাই গুলো দিয়ে একেক করে মিল্ক পাউডার, চিনি ও কনডেন্স মিল্ক দিয়ে ভাজতে হবে।
খেয়াল রাখতে হবে যেন পুরে না যায়।
চিনি গুলো গলে গেলে নামিয়ে গরম গরম বাটিতে গোল শেপ দিয়ে একটি খামি তৈরি করতে হবে। খামি গুলো বাটিতে ঠান্ডা হয়ে সেট হওয়ার জন্য রাখতে হবে। - 3
ডেকোরেশন:
একটি বাটিতে কাস্টার্ড পাউডার ও পায়েস নিয়ে নেড়ে সাজানোর কাজে ব্যবহার করা হয়েছে।
এক্ষেত্রে সেমাইয়ের বাটি গুলোর মধ্যে পায়েস দিয়ে নিজের পছন্দ মতো বাদাম ও কিশমিশ দিয়ে ডেকোরেশন করলেই তৈরি হয়ে যাবে মজাদার ও লোভনীয় পাখির বাসায় পায়েস। 😋😋😋
রেসিপি ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করবেন, ধন্যবাদ 🙂।
Keywords
Similar Recipes
More Recipes







মন্তব্যগুলি (2)