রঙ্গীন পাটিসাপটা দিয়ে মোড়া বীটের ভাপা পিঠা ( rongin patisapta diye mora beet bhapa recipe in Bengali

রঙ্গীন পাটিসাপটা দিয়ে মোড়া বীটের ভাপা পিঠা ( rongin patisapta diye mora beet bhapa recipe in Bengali
রান্নার নির্দেশ
- 1
ভাপা পিঠার জন্য চাল ধুয়ে 7-8 ঘন্টা ভিজিয়ে রাখা হলো। তারপর জল ঝরিয়ে শুকিয়ে নিয়ে গুঁড়ো করা হলো।
- 2
নুন, জল ও বীটের রস দিয়ে চাল এর গুঁড়োটা আদ্র করে নেওয়া হলো। পাউরুটি গুঁড়োর মতো হবে।
- 3
ঢাকা দিয়ে 30 মিনিট রাখা হলো। এরপর চালনীতে হাত দিয়ে ঘষে ঘষে চালের গুঁড়ো চেলে নেওয়া হলো ।
- 4
স্টিমার তৈরি করে রাখা হলো।
- 5
একটি ছোট বাটিতে চাল এর গুঁড়ো, তারপর নারকেল, গুড় দিয়ে ওপরে আরেকটু চালের গুঁড়া দিয়ে ঢেকে দাওয়া হলো। বেশি চাপা যাবে না।
- 6
একটি নরম কাপড় ভিজিয়ে এই বাটির উপর ঢেকে দাওয়া হলো। এরপর বাটিটা স্টিমার এর উপর উপুড় করে অল্প টোকা দিয়ে বাটি সরিয়ে কাপড় দিয়ে পিঠা ঢেকে দিয়ে 10 মিনিট ভাপ দাওয়া হলো।
- 7
এভাবে সবকটা ভাপা পিঠা বানানো হলো।
- 8
পাটিসাপটা র জন্য রং ছাড়া সব উপকরণ মিশিয়ে ঘোল বানানো হলো। ঘোল তিন ভাগে ভাগ করে রং মিশানো হলো।
- 9
ঘি দিয়ে ক্রেপ গুলো বানিয়ে নেওয়া হলো।
- 10
এসেম্বল্ড করার জন্য::
- 11
প্লেটের মাঝখানে একটি ভাপা পিঠা রাখা হলো। পাটিসাপটা গুলো লম্বা লম্বা কেটে এই ভাপা পিঠার চারদিকে সাজানো হলো। ঝোলা গুড় ও রাবড়ির সঙ্গে পরিবেশন করা হলো।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (5)