আম-দুধের সন্দেশ।
#ফাল্গুন।
রান্নার নির্দেশ
- 1
আমের সন্দেশ বানানোর জন্য প্রথমে আমের খোসা ছাড়িয়ে, টুকরো করে কেটে নিতে হবে।এরপর টুকরোগুলো ব্লেনডিং করে বা বেটে নিতে হবে।এরপর একটি ননস্টিক পেনে ঘি ব্রাশ করে এতে ব্লেনডিং করা আম দিয়ে ৫ মিনিট নাড়তে হবে।
- 2
এরপর এতে চিনি (আমি চিনি কম ব্যবহার করেছি,কারণ আমের মিষ্টি দিয়েই অনেকটা মিষ্টি হয়ে যায়)দিয়ে আরো কিছুখন নেড়ে,এতে গুড়া দুধ আর মাওয়া দিয়ে দিতে হবে।এরপর অল্প জ্বালে বেশ কিছুখন নাড়তে হবে।মিশ্রনটি ঘন হয়ে পেনের গা ছেড়ে আসলে নামিয়ে নিতে হবে।
- 3
এরপর এটি একদম ঠান্ডা করে নিতে হবে(কারণ ঠান্ডা না হলে আমের সন্দেশের আকার ঠিক হয় না)।ঠান্ডা হলে মিশ্রণটি একটু শক্ত হয়।তখন এটি দিয়ে আমের আকার বা আপনার ইচ্ছে মত আকারে সন্দেশ বানিয়ে নিতে হবে।
- 4
আমের সন্দেশের পাতা ও বোটা তৈরীর জন্য একটি বাটিতে হাফ কাপ নরম মাওয়া,হাফ চা চামচ গুঁড়ো চিনি প্রথমে ভালো করে হাতে মথে নিতে হবে।এরপর এতে সামান্য সবুজ রং দিয়ে মথে নিয়ে পাতা ও বোটার আকার গড়ে নিতে হব।
- 5
খুব সহজে তৈরী এই সন্দেশ খেতে যেমন মজার,দেখতে তেমনি আকর্ষণীয়।
Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি (3)