রান্নার নির্দেশ
- 1
হালিম মিক্স পর্যাপ্ত পরিমাণ গরম পানিতে ভিজিয়ে রাখুন ১৫/২০ মিনিট । এই সময়ের মধ্যে তেলে পেঁয়াজ কুচি বেরেস্তা করে অর্ধেকটা তুলে রাখুন।
- 2
বাদবাকির মধ্যে মাংস দিন এবং হালিম মিক্সের মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিন। প্রয়োজনীয় পানি দিন সিদ্ধ হওয়ার জন্য। প্রেশার কুকারে দ্রুত রান্না করে নিলে সময় বাজবে।
- 3
মাংস সিদ্ধ হলে ভেজানো হালিম মিক্সে এড করে পানি দিয়ে সিদ্ধ করে নিন। যতটা ঘনত্ব চাইবেন সেই অনুযায়ী পানি রাখবেন। ভাজা জিরা গুড়া ছড়িয়ে দিতে পারেন ।
- 4
পরিবেশন পাত্রে নিয়ে উপরে পেঁয়াজ বেরেস্তা, কাচা মরিচ কুচি, আদা কুচি, ধনিয়া পাতা কুচি ও লেবুর রস দিয়ে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14590931






মন্তব্যগুলি (2)