অমলেটের কচুরি(Omleter Kochuri recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে তেলের মধ্যে ডিম ভেঙে দিয়ে তাতে নুন,পেঁয়াজকুচি,লঙ্কাকুচি দিয়ে ভাজা ভাজা করতে হবে
- 2
এবারে যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন ওপর থেকে নারকেল কোরা দিয়ে আর পরিমাণমতো নুন,চিনি দিয়ে মিশিয়ে নামিয়ে নিতে হবে
- 3
এবারে ময়দাতে নুন,চিনি ও তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে
- 4
তারপর লুচির মতো লেচি কেটে দুটো করে লুচি বেলে তার মাঝে ডিমের পুর ভরে ভালো করে মুড়ে নিতে হবে
- 5
তারপর কড়াইতে একটু বেশি পরিমানে তেল গরম করে তাতে গড়ে রাখা কচুরি দিয়ে ভেজে নামিয়ে নিতে হবে
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14590784










মন্তব্যগুলি (5)