রান্নার নির্দেশ
- 1
ময়দায় লবণ ও তেল মিশিয়ে ভালো করে ঝরঝরে করে নিয়ে এর মধ্যে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে তৈরি করতে হবে ।কিছুক্ষণের জন্য রেস্টে রাখতে হবে।
- 2
মুরগির মাংস সব মশলা ও সরিষার তেল দিয়ে মেখে নিতে হবে।
- 3
প্যান এ তেল দিয়ে মুরগির মাংস একটু পোড়া পোড়া করে ভেজে নিতে হবে।
- 4
ডো দিয়ে পরোটা বেলে একে একে সব ভেজে নিতে হবে।
- 5
সস তৈরি: মেয়োনেজ ও টমেটো সস মিলিয়ে একটা সস তৈরি করে নিতে হবে।
- 6
পরোটার মধ্যে চামচ দিয়ে সস লাগিয়ে পরোটার মাঝ বরাবর কিছু চিকেন কাবাব ছড়িয়ে দিয়ে এর উপর টমেটো, পেঁয়াজ,ক্যাপসিকাম,শসা কুঁচি ছড়িয়ে দিয়ে পরোটা রোল করে টুথপিক দিয়ে আটকে দিতে হবে।
এভাবেই একে একে সবগুলো পরোটারং মধ্যে চিকেন কাবাব ও অন্যান্য জিনিস দিয়ে পরোটা রোল করে বানিয়ে নিতে হবে দারুন মজা চিকেন কাবাব।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14979803







মন্তব্যগুলি (2)