আলু বড়ি দিয়ে মাছের ঝোল.(alu bori diye macher jhol recipe in Bengali)

Sanghamitra Mandal Banerjee @sangha2020
আলু বড়ি দিয়ে মাছের ঝোল.(alu bori diye macher jhol recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
কড়াইতে তেল গরম করে বড়িগুলো এবং মাছের পিসগুলো নুন ও হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে।
- 2
আলু লম্বা করে কেটে নিতে হবে।
- 3
একটি পাত্রে ধনেও জিরেগুঁড়ো, হলুদগুঁড়ো, আদা বাটা, চিনি ও গরম মশলা অল্প জলে গুলিয়ে রাখতে হবে।
- 4
এবার কড়াইয়ের তেলে আস্ত জিরে ও শুকনো লঙ্কা দিতে হবে। এতে আলুর টুকরোগুলো ভাজতে হবে।আলু সামান্য ভাজা হলে গোলানো মশলাগুলো ও নুন দিয়ে কষতে হবে। কাঁচালঙ্কা গুলো দিতে হবে এতে।
- 5
ভালো কষানো হলে পরিমান অনুযায়ী জল দিতে হবে।এরমধ্যে ভাজা মাছগুলো ছেড়ে দিতে হবে। জল ফুটলে বড়িগুলো দিতে হবে ও ঢেকে রাখতে হবে।
- 6
আলু সেদ্ধ হয়ে গেলে ধনেপাতাগুলো দিয়ে নেড়ে ২-৩ মিনিট ঢীমে আঁচে রেখে দিতে হবে। এর ভাতের সাথে পরিবেশন করুন গরম আলু বড়ি মাছের ঝোল।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14610642










মন্তব্যগুলি