কড়াই পনির(Kadhai paneer recipe In Bengali)

কড়াই পনির(Kadhai paneer recipe In Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে পনীর কিউব আকারে কেটে নিতে হবে। ২ টি পেঁয়াজ কুচো করে নিতে হবে । ২ টি টমেটোর পিউরি বানিয়ে নিতে হবে ।১৷২ ক্যাপ্সিকাম,১ টি টমেটো, ১ টি পেঁয়াজ স্লাইস করে কেটে রাখতে হবে ।আর কড়াই মশলার জন্য গোটা ধনে, গোটা জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা একটা প্যান এ গ্যাসে বসিয়ে একটু রোস্ট করে মিক্সিতে হাফ গ্রাইন্ড্ করে নিতে হবে। বাকি সব উপকরণ হাতের সামনে গুছিয়ে নিতে হবে।
- 2
গ্যাসে একটা প্যান বসিয়ে গরম হলে ওর মধ্যে ২ টেবিল চামচ সাদা তেল দিয়ে ওর মধ্যে ১৷২ চা চামচ গোটা জিরে দিয়ে একটু আ্যরোমা বেরোলে আদা কুচি, পেঁয়াজ কুচি,আদারসুন পেস্ট দিয়ে একটু ভেজে নিয়ে ওতে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, ধনে গুঁড়ো দিয়ে টমেটো পিউরি টা দিয়ে নাড়াচাড়া করতে হবে মিডিয়াম আঁচে।ভালো করে মশলা কষা হলে ওর মধ্যে সামান্য জল দিয়ে ফুটতে দিতে হবে।
- 3
অন্য দিকে গ্যাসে আর একটা প্যান বসিয়ে ওতে ঘি আর ১ টেবিল চামচ সাদা তেল দিয়ে ভালো করে গরম হলে পনীর ভেজে নিতে হবে আর ওর মধ্যে স্লাইস করা পেঁয়াজ, টমেটো,ক্যাপ্সিকাম দিয়ে ভালো করে মিশিয়ে নাড়তে হবে, ওর মধ্যে লবণ, কাশ্মীরী লঙ্কা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করতে হবে। এবার একটু নরম হয়ে আসলে ওর মধ্যে রোস্টেড পিষে রাখা কড়াই মশলা দিয়ে ভালো করে নাড়তে হবে।
- 4
এরপর কষে রাখা মশলা টা পনীর এর মধ্যে মিশিয়ে দিয়ে ভাল করে নাড়তে হবে। সব একসাথে মিশে গেলে ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে নেড়েচেড়ে আর উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে।
- 5
আমার তৈরি হয়ে গেছে কড়াই পনীর। এবার একটা প্লেটে রুটি বা পরোটার সাথে গরম গরম কড়াই পনীর পরিবেশন করুন ।
Keywords
Similar Recipes
More Recipes

















মন্তব্যগুলি (22)