ম্যাগি মশালা ভেজ ওনটন চাট (maggi masala veg wonton recipe in Bengali)

ম্যাগি মশালা ভেজ ওনটন চাট (maggi masala veg wonton recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
ওনটনের পুর বানাতে প্যানে সাদাতেলে পিঁয়াজকুচি,ক্যাপ্সিকাম,কাঁচালঙ্কাকুচি দিয়ে নাড়া চাড়া করে তাতে ফুলকপির টুকরো,গাজরকুচি,কড়াইশুটি, কর্ন, নুনমরিচ দিয়ে সতে করতে হবে.
- 2
এবার তাতে ফ্রেশ পনীর,টমেটকুচি,ম্যাগি নুডলস,জল অল্প দিয়ে মিশিয়ে নিতে হবে,
- 3
তাতে ম্যাগির ম্যজিকমশলা,চাটমশলা,ধনেপাতাকুচি দিয়ে মিশিয়ে চাপা দিতে হবে,
- 4
ওনটন বানাতে ময়দা,নুন,জল দিয়ে একটা মাঝারী ডো বানিয়ে রুটির মত লেচি কেটে পাতলা করে বেলে নিতে হবে
- 5
ঐ রুটি থেকে ছুরি দিয়ে চৌকো করে কেটে নিতে হবে কয়েকটা
- 6
সেই ওনটন সীটগুলো সিলিকন কাপ মোল্ডে রেখে দিতে হবে.
- 7
বেক করার জন্য উনুনে কড়ায় তারজালি রেখে তার ওপর একটা ডিশে রাখা ওনটনের মোল্ড গুলো রেখে চাপা দিয়ে 10মিনিট বেক করতে হবে,
- 8
বেক হবার পর সাবধানে নামিয়ে ঐ কাপ গুলো থেকে ওনটন কাপ তুলে তারমধ্যে সব্জী পনীরের পুর ভরে তার ওপর বেদানার দানা ছড়িয়ে ম্যাগির টেস্টমেকার ও ম্যাগির টমেট চিলি সুইট সস ছড়িয়ে ঝুরিভাজা,ধনেপাতাকুচি ছড়িয়ে দিতে হবে,
- 9
পরিবেশন পাত্রে রেখা পরিবেশন করতে হবে,.
Keywords
Similar Recipes
More Recipes

























মন্তব্যগুলি